ইসলাম টাইমস ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে রাসূলকে কটূক্তির প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত ৪ জন ও শতাধিক আহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। শনিবার সকালে জেলা প্রশাককের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ।
কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, গত বুধবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, তদন্ত শেষ না হওয়ায় আরও দুদিন সময় চেয়েছিল কমিটি। সে অনুযায়ী আজ সকালে ভোলা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি।
















