মেননের বক্তব্যের পর বর্তমান সংসদের আর বৈধতা থাকতে পারে না : মওদুদ

ইসলাম টাইমস ডেস্ক: ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের পর বর্তমান সংসদের আর বৈধতা থাকতে পারে না  বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ অভিযোগ করে বলেন, এই সরকারের কোনো নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই রাষ্ট্র পরিচালনা করার। সুতরাং মেননের এই বক্তব্যের পরে সরকারের উচিত ছিল অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা।

তিনি বলেন, মেনন একটা সত্য কথা বলেছেন। দেড়ি হলেও বলেছেন। অনেক দেড়ি করে, পাঁচ বছর ক্ষমতায় থেকে, আরাম আয়েশে থেকে তারপর তিনি সত্য কথা বলেছেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ, তিনি যা বলেছেন, সেটাই আমরা বলে আসছি।

 

পূর্ববর্তি সংবাদজাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার চান এরদোগান
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান