নির্বাচনী আইন লঙ্ঘন হয়েছে সন্দেহে জাপানে বাণিজ্যমন্ত্রী পদত্যাগ

ইশু সুগাওয়ারা

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনী আইন লঙ্ঘন হয়েছে সন্দেহে জাপানের নতুন বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করেছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা টোকিওর নির্বাচন কর্মকর্তাদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম এবং রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন। সমবেদনা প্রকাশ করতে এক সমর্থকের পরিবারকে তিনি ২০ হাজার জাপানি ইয়েন দিয়েছিলেন বলেও জানা গেছে।

 

সুগাওয়ারা গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেন, নির্বাচনের আইন ভঙ্গ করেছেন কি না, সে ব্যাপারে তিনি এখনো নিশ্চিত নন। তবুও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সুগাওয়ারা বলেন, ‘আমি চাই না, আমার সমস্যার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হোক।’

প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, ‘তাঁকে নিয়োগ দেওয়ার দায়বদ্ধতা আমার। আমি জাপানের জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

 

 

পূর্ববর্তি সংবাদকন্টেইনার ভর্তি মৃতদেহ : ৩৯ ব্যক্তির মৃত্যুর ঘটনায় চীনও বিচার চায়
পরবর্তি সংবাদফেইসবুক ব্যবহারে নিরাপত্তা : সচেতন হওয়ার বিকল্প নেই