হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ।।
আমাদের শ্রদ্ধেয় মাওলানা শরীফ মুহাম্মদ’র সম্পাদনায় “সত্যের সঙ্গে সময়” শ্লোগান নিয়ে একবছর আগে আনু্ষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ইসলামী ধারার নতুন অনলাইন পত্রিকা ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম।
মিডিয়া আগ্রাসন ও অপসংস্কৃতির সয়লাবে সত্য ও সুন্দরের অভিযাত্রা যখন বারবার ব্যাহত হচ্ছে এমতাবস্থায় হকের পক্ষে শাণিত কলমে সত্যনিষ্ঠ লিখনীর প্রয়োজনীয়তা অনিবার্য। সেই প্রয়োজন পূরণের দীপ্ত বাসনায় “ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম”- এর অভিযাত্রার শুভ সূচনা হয়।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সময়োপযোগী তথ্য সমৃদ্ধ প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ এবং জাতির প্রতি আদর্শিক নেতা ও শীর্ষ ওলামায়েকেরামের সমসাময়িক নির্দেশনা তুলে ধরার মধ্য দিয়ে নতুন অনলাইন পত্রিকাটি একটি বছর পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ। সেই সাথে মিডিয়া আগ্রাসন মোকাবিলায় নবপ্রজন্মের আদর্শিকধারার তরুণদের সাংবাদিকতা অঙ্গনে প্রশিক্ষিত করে সাহসী কলমসৈনিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও “ইসলাম টাইমস” যুগান্তকারী ভূমিকা পালন করে চলেছে।
এ ধারা উত্তরোত্তর বিকশিত হলে অনতিবিলম্বে তথ্যসন্ত্রাসীদের সকল চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে এবং সুস্থ সংস্কৃতির উজ্জীবন ঘটবে ইনশাআল্লাহ।
“ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম’র অভিযাত্রা সূচনার বর্ষপূর্তিতে এ শুভ সন্ধিক্ষণে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সত্য ও সুন্দরের অভিযাত্রায় ” ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকম” এগিয়ে যাক সমৃদ্ধির পানে।
লেখক: যুগ্ম সাধারণ সম্পাদক, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ
















