দেশের সুষ্ঠু সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে : জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ইতিহাস আছে। কিন্তু অপসংস্কৃতির আগ্রাসনে সুষ্ঠু সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে।

শনিবার জাপার বনানী কার্যালয়ে দলের এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জি.এম. কাদের বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাই সকল ক্ষেত্রেই জাতীয় পার্টিকে কাজ করতে হবে। দেশের ঐতিহ্যের সংস্কৃতি এগিয়ে নিতে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, প্রাক্তন সৈনিক পার্টির সাবেক সভাপতি নিজাম উদ্দিন সরকার, আহ্বায়ক সালা উদ্দিন আহমেদ ও সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান।

 

পূর্ববর্তি সংবাদপুলিশের অনভিজ্ঞতা বা বাড়াবাড়ি ভোলার ঘটনার জন্য দায়ী: মাওলানা মাহফুজুল হক
পরবর্তি সংবাদরাশিয়ায় সহকর্মীর গুলিতে ৮ সৈন্য নিহত