চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদের বাসায় অভিযান, মদ ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। মাদকবিরোধী অভিযানে বাসাটির ছাদে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ অভিযান। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম।

পূর্ববর্তি সংবাদকানাডা নির্বাচনে ১২ জন মুসলিম প্রার্থীদের অভূতপূর্ব বিজয়
পরবর্তি সংবাদপাকিস্তানে আজাদি মার্চ শুরু, ৩১ অক্টোবর চূড়ান্ত আন্দোলন