আইএস প্রধান বাগদাদিকে হত্যার দাবি যুক্তরাষ্টের

ইসলাম টাইমস ডেস্ক: আইএসের প্রধান আবু বকর আল বাগদাদিকে এবার হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়।

স্থানীয় সময় শনিবারে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামিরক সূত্র। ওই অভিযানে নিহতদের মধ্যে বাগদাদি রয়েছেন কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য ফরেনসিক টেস্ট করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা মনে করেন যে বাগদাদি আছেন নিহতদের মধ্যে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরের শ্রীনগরে গ্রেনেড হামলা, আহত ৬ ভারতীয় পুলিশ
পরবর্তি সংবাদব্রিটেনে লরিতে ৩৯ মৃতদেহ: তদন্তে নতুন মোড়