বিগত দিনের অভিজ্ঞতার আলোকে কাজকে আরও অগ্রসর করতে হবে 

মাওলানা যাকারিয়া আবদুল্লাহ ।। 

ইসলাম টাইমস এর  বর্ষপূর্তি উপলক্ষে আমার প্রথম অনুভূতি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যে কোন কাজের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য। বর্ষপূর্তির মূল কথা হচ্ছে,  আল্লাহ তাআলার শোকর আদায় করা যে তিনি আমাদেরকে এই দ্বীনের কাজের সাথে লাগিয়ে রেখেছেন।  আমাদেরকে এক বছর ধরে এই দ্বীনী  কাজ  চালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা।

দ্বিতীয় অনুভূতি হচ্ছে,  সমাজের সামগ্রিক প্রয়োজনকে সামনে রাখলে বিশেষত ইলেকট্রনিক মিডিয়া অঙ্গনে যত প্রয়োজন রয়েছে সেই দাওয়াতি প্রয়োজনকে সামনে রাখলে আমাদের ইসলাম টাইমস এর প্রয়াস প্রয়োজনের তুলনায় অতি ক্ষুদ্র একটি প্রয়াস। এ ছোট বলছি আমরা প্রয়োজনের নিরীখে।  আল্লাহ তাআলার সামনে এই কাজ মোটেই ছোট নয় । দ্বীনের কাজ হিসেবে এটি অনেক বড় একটি কাজ। তবে ছোট এই দিক থেকে যে প্রয়োজনের তুলনায় এটি খুবই সামান্য একটি উদ্যোগ । তবে যেহেতু দ্বীনী উদ্যোগ সুতরাং এটি অনেক বড় একটি মহৎ উদ্যোগ। তাই এই কাজে যুক্ত থেকে দ্বীনের অন্যান্য খেদমতকে ছোট মনে না করা  । বরং দ্বীনের সকল খেদমতকে একটিকে অপরটির সহায়ক মনে করা।

তৃতীয় অনুভূতি হল, কাজকে  কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেই ফিকির করা।  এক বছরে তো  যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে কাজ কে আরো অগ্রসর করার চেষ্টা করা। দুআ করি, আল্লাহ ইসলাম টাইমসের আগামী দিনের পথচলাকে সহজ করে দিন। আমীন।

 

পূর্ববর্তি সংবাদদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদস্কুলে পড়ার পাশাপাশি পুরো কুরআন মুখস্থ করল তাসনিম