গাজীপুর থেকে যুবকের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে কড্ডা এলাকার পাওয়ার প্ল্যান্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লেবু মিয়া জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কড্ডা এলাকা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২ বছর।

এসআই লেবু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদরিসালত-অবমাননার মূলে বিদ্বেষ ও প্রতিহিংসা
পরবর্তি সংবাদকর্ণফুলিতে জাহাজ দুর্ঘটনা, নদীতে ছড়িয়ে পড়েছে ডিজেল