ইসলাম টাইমস ডেস্ক: চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। মাদকবিরোধী অভিযানে বাসাটির ছাদে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জাম পাওয়া গেছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এর ৫৭ নম্বর সড়কের ১১/এ বাড়িতে এ অভিযান শুরু হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বলছে, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ অভিযান। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম।
















