ইসলাম টাইমস ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী দা:বা: নিজ বাড়িতে অসুস্থ। এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দা:দা: খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রবিবার (২৭ অক্টোবর) বেফাকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া- এর কো-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী দা:বা: নিজ বাড়িতে অসুস্থ এবং বেফাকের অন্যতম সহ-সভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দা:দা: খাদ্যনালীতে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এতএব নিজ নিজ অবস্থান থেকে উভয়ের সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন রইল।
















