ভাড়াটে বুদ্ধিজীবীরাই শুধু সরকারের পক্ষে কথা বলতে পারে : গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: ভাড়াটে বুদ্ধিজীবীরাই শুধু সরকারের পক্ষে কথা বলতে পারে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার ১২ বছর ধরে বিভিন্নভাবে দেশের মানুষের ওপর নির্যাতন করে আসছে। বগুড়ার মতো স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয় রাস্তার ওপর ছোট্ট মঞ্চ করে। প্রশাসনের বাধার কারণে যুবদল বাইরে কোনো ফাঁকা মাঠে অনুষ্ঠান করতে পারছে না।

যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার বগুড়া শহরের নওয়াব বাড়ি সড়কে দলটির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন,  এই সরকার প্রশাসননির্ভর সরকার এবং জনগণের ওপর কোনো আস্থা নেই তাদের। দেশের কোথাও স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই। কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে না। সংবাদপত্রের মালিকদের ব্ল্যাকমেল করা হচ্ছে। সংবাদপত্র শুধু সরকারের গুণগান করতে পারবে। আর।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্যাসিনো ব্যবসার আড়ালে ক্ষমতাসীন দলের লোকজন হাজার হাজার কোটি টাকা পাচার করছেন। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দেশে ব্যাপক লুটপাট চলছে।

খালেদা জিয়াকে গণতন্ত্রের নেত্রী উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘যে নেত্রী গণতন্ত্র উদ্ধার করেছিলেন, তাঁর নাম বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা। তিনি হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে তাঁকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ কোটি কোটি টাকা লুটপাটকারীরা আজকে প্রধানমন্ত্রীর দুই পাশে অবস্থান করছে। কাউকে কাউকে আবার পুরস্কৃত করা হয়েছে।’

পূর্ববর্তি সংবাদনির্মাণাধীন ভবনের ছাদ ধসে বড়পুকুরিয়া কয়লা খনিতে ২ শ্রমিক নিহত
পরবর্তি সংবাদভারতে ব্যাপক ধরপাকড়, ‘অবৈধ বাংলাদেশী’ সন্দেহে গ্রেপ্তার ৬০