রাখাইনে ২৭ পুলিশ অফিসারসহ ৫৯কে অপহরণ

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের রাখাইনে ২৭ জন পুলিশ অফিসারসহ অন্তত ৫৯ জনকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার স্থানীয় আরাকান আর্মি  তাদের অপহরণ করে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর বরাত দিয়ে চীনের সংবাদমাধ্য জিনহুয়ার খবরে বলা হয়েছে, অপহৃতরা রাখাইনের সিতুয়ে এলাকা থেকে একটি নৌযানে বুথিডং শহরে যাচ্ছিল। এসময় আরাকান আর্মির একটি সশস্ত্র গ্রুপ অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।

মিয়ানমারের মিলিটারি ট্রু নিউজ ইনফরমেশন টিমের সেক্রেটারি ব্রিগেডিয়ার মেজর জেনারেল ঝৌ মিন তুন বলেন, পুলিশ অফিসাররা যখন অপহরণের শিকার হন তখন তারা ডিউটি ছিলেন না। তারা বর্ডার গার্ডের হেড কোয়ার্টারে যাচ্ছিলেন।

পূর্ববর্তি সংবাদকর্ণফুলিতে জাহাজ দুর্ঘটনা, নদীতে ছড়িয়ে পড়েছে ডিজেল
পরবর্তি সংবাদ৮ মাসে পাকিস্তান সীমান্তে ৬০ ভারতীয় সেনা নিহত