এবার ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলা, গুরুতর আহত ২

ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সের বাওয়ান শহরে বন্দুকধারীর হামলায় দুজন আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। বয়স্ক ওই বন্দুকধারী মসজিদের দরজায় আগুন লাগানোর চেষ্টাও করছিলেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত ব্যক্তির বয়স ৮৪ বছর। বাওয়ান শহরের কাছে তার বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। মসজিদের কাছে গুলি চালানোর পর তিনি একটি গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন। তিনি মসজিদের বাইরে যে দুজনের ওপর গুলি চালান তাদের বয়স ৭০। মসজিদের দরজার আগুন লাগানোর সময় ওই দুজনকে দেখে তাদের ওপর গুলি চালান তিনি।

এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি একে ঘৃণ্য আক্রমণ বলে অভিহিত করে দুর্বৃত্তকে শাস্তি দেওয়ার জন্য সবকিছু করা হবে বলে প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তি সংবাদসামাজিক মাধ্যমে ইসকনকে জড়িয়ে ‘গুজব’ ছড়ানো হচ্ছে : ইসকন সভাপতি
পরবর্তি সংবাদএবার রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার