আল্লামা আহমদ শফির কাছে দোয়া চাইল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

ইসলাম টামইস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফির সঙ্গে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ঐক্য পরিষদ নেতৃবৃন্দ হুজুরের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত’র নেতেৃত্বে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত এবং হাটহাজারী উপজেলার সভাপতি গৌবিন্দ প্রসাদ মহাজন ও সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব হেফাজতের আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন।

ভোলার বোরহান উদ্দিনে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার জন্য হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে এবং হেফাজতের আমির ও মহাসচিবের তাৎক্ষণিক পদক্ষেপে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখায় ঐক্য পরিষদের পক্ষ থেকে হেফাজতকে ধন্যবাদ জানানো হয়।

ঐক্য পরিষদের নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও যেন থাকে সে জন্য হেফাজতের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তি সংবাদসিরিয়ার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় খুলল তুরস্ক
পরবর্তি সংবাদনওয়াজ শরীফের অবস্থার অবনতি, নেয়া হচ্ছে বিদেশে