মুহাম্মদ সা:-কে অবমাননা করা যাবে না: ইউরোপিয়ান কোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’কে কটূক্তি করা যাবে না এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বলে এক আদেশ জারি করেছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)। সংস্থাটি জানায়, সমাজে বিশৃঙ্খলা-বিদ্বেষ সৃষ্টি করে এমন ধর্মীয় কটূক্তি করা যাবে না। এটা অন্যায়।

২০০৯ সালের অস্ট্রীয় নাগরিক মিসেস এস ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর বিয়ে ও হযরত আয়েশা সিদ্দিকা রা:-কে নিয়ে কটূক্তি করা নিয়ে একটি মামলা গড়ায় অস্ট্রীয় আদালতে।

গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার নিম্ন আদালতের সাত জন বিচারক রায় দেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’এর নামে কোন কটূক্তি করা যাবে না। অস্ট্রীয় আদালতের রায়কে সমর্থন জানিয়ে ইসিএইচআর জানায়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মানুষের দায়িত্ব। অন্য ধর্মের অনুসারিদের অনুভূতিকে সুরক্ষিত রাখতে, সমাজ ও ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় এই রুল জারি করা হয়েছে।

সূত্র: আনাদলু এজেন্সি

পূর্ববর্তি সংবাদদারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত
পরবর্তি সংবাদবাংলাদেশে গরু পাচারে বিএসএফ জড়িত: ভারতীয় গোয়েন্দা সংস্থা