ডিএনসিসির এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: জমি দখলের অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে।

এ ব্যাপারে ভুক্তভোগী নূরুন নাহার মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন, পল্লবীর ৫ নম্বর পলাশনগরের স্থায়ী বাসিন্দা তিনি। তার পলাশনগরে ২০ কাঠা জমি রয়েছে (রেকর্ড মহানগর খতিয়ান নং ১৬৫১, দাগ নং-১৫৬৪২)। কিন্তু ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার চাচা হারুন আর রশিদ মিলে জাল দলিল তৈরি করে তার ৯ কাঠা জমি দখল করে নিয়েছে। এ ঘটনায় নূরুন নাহার কোর্টে একটি মামলা করেন (পিটিশন মামলা নং ৬৪৩/২০১২), যা কোর্টে তার পক্ষে রায় দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, কোর্টের রায় নূরুন নাহারের পক্ষে থাকার পরেও ৯ কাঠা জমি না ছেড়ে উল্টো বাকি জমি দখল করে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। এ ছাড়া মিথ্যা মামলায় হয়রানি করছে। কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও তার চাচা হারুন আর রশিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতর ও থানায় অভিযোগ থাকার পরেও পুলিশ তাকে গ্রেফতার করছে না।

 

পূর্ববর্তি সংবাদ‘কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্র সংঘ ব্যর্থ হলে মুসলিম বিশ্ব ব্যবস্থা নেবে’
পরবর্তি সংবাদশিশুর নাম রাখার ব্যাপারে ইসলামের মূলনীতি কী?