ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল দখলকৃত কাশ্মীরকে ভারত সরকার কেন্দ্রশাসিত অঞ্চল করতে যাচ্ছে। সেই পরিকল্পনার প্রতিবাদে কাশ্মীরি সংগঠনগুলো হামলা চালাতে পারে।
কেন্দ্রীয় গোয়েন্দারা এমন আশঙ্কা করে নির্দিষ্ট তথ্য দেওয়ার পরেই ভারতের রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার জন্য চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সব ক’টি নিরাপত্তা সংস্থাকে চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বাড়ছে টহল ও নজরদারি।
এদিকে দক্ষিণ কাশ্মীরের কুলগামে গতকাল সন্ধ্যায় কাশ্মীরিদের গুলিতে নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও একজন।
সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা
















