জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম বটতলীর ফুযালা সম্মেলন ৩১ অক্টোবর

ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালী লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম বটতলীতে  আগামীকাল মাদরাসার ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হবে।  মিজানুর রহমান জামিলের শেয়ার করা বটতলী মাদরাসার পোস্টার থেকে  এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল ৩১ অক্টোবর শত বছরের প্রাচীন  মাদরাসাটিতে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী এই মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত জনাবওয়ালা মাওলানা আবদুল আজিজ রহ., যিনি হাকীমুল উম্মত থানবী রহ. এর বিশেষ সোহবত প্রাপ্ত বুজুর্গ । মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা মামুনুর রশিদ জনাবওয়ালার একজন অধস্তন পুরুষ।

 

পূর্ববর্তি সংবাদশিক্ষাঙ্গনে দাড়ি-টুপি, বোরকা-হিজাবের প্রতি ভীতি অসুস্থ মানসিকতার বহি:প্রকাশ
পরবর্তি সংবাদচাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণ