ইসলাম টাইমস ডেস্ক: শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে পদ্মা রিভারভিউ হোটেলে রুম ভাড়া নিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে যুবলীগ নেতা কাউসার আহম্মেদকে আটক করেছে পুলিশ। আটক কাউসার মহাদেবপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
আজ বুধবার বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজ ছাত্রীকে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে পদ্মা রিভারভিউ হোটেলে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয় কাউসার। এ সময় তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, হোটেলে রুটিং মাফিক তল্লাশিকালে তিন তলার ৯০৩ নং রুমে অবস্থানরত কাউসার ও কলেজ ছাত্রী রুনা আক্তারকে জিজ্ঞাসাবাদে অসংলঘ্ন তথ্য মেলে।
রুনা জানায়, বিয়ের কথা বলে কাউসার তাকে হোটেলে এনে শারীরিক সম্পর্ক গড়ে।
















