যুক্তরাষ্ট্রে হ্যালোইন পার্টিতে বন্দুক হামলা, নিহত ৩, আহত ৯

বন্দুক হামলায় হতাহতদের উদ্ধার করছেন কর্মীরা।

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হ্যালোইন পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে নয়জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়। খবর রয়টার্স-র।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে অঙ্গরাজ্যটির দক্ষিণ লং বিচ এলাকার একটি বাড়িতে মর্মান্তিক এ হামলাটি ঘটে। পরবর্তীতে স্থানীয়রা একাধিক গুলির শব্দ শুনে তাৎক্ষণিক পুলিশ এবং দমকল কর্মীদের অবহিত করেন।

সূত্রের দাবি, জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে আসার পর সেখানে তিনটি লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়। যদিও পরবর্তীতে আরও চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া লং বিচ ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে হ্যালোইন উৎসব চলাকালে হুডি পরিহিত অজ্ঞাত দুইজন লোক বাড়িতে প্রবেশ করে একের পর এক গুলি চালাতে শুরু করে। যদিও তাদের এই হামলাটির পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে হুমকি, বিএনপির গিয়াস উদ্দিনের ৩ বছরের জেল
পরবর্তি সংবাদকাশ্মীরে মানবতা ভূলুণ্ঠিত, আমরা চরম উদ্বিগ্ন: ইইউ প্রতিনিধিরা