ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে লেবানন

ইসলাম টাইমস ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে লেবানন। আজ বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এটি ভূপাতিত করা হয়।

লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।

পূর্ববর্তি সংবাদপরীক্ষাকেন্দ্র বিষয়ক অবগতিপত্র প্রকাশ করেছে হাইআতুল উলয়া
পরবর্তি সংবাদচালককে সাজা দিলেই দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে না : শাজাহান খান