ইসলাম টাইমস ডেস্ক: আজ বৃস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে মাধবদী এস.পি ইনস্টিটিউশন-এর ঐতিহাসিক খেলার মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী শাখার আয়োজনে ৫ম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বেফাক ও তানযীমে নরসিংদী জেলার শীর্ষ মেধাবীদের সংবর্ধনা ও ইসলামী সম্মেলনে পুরস্কার বিতরণ শেষে হাজার হাজার মুসল্লিদের ত্বাওবা ও বায়াত করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ, আল্লামা মুফতি দেলোয়ার হুসাইন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকী, মাওলানা নাজির আহমদ ও উজানী পীর সাহেব মাওলানা এহতেরামুল হক।
এ সম্মেলনকে ঘিরে মাধবদী শহররে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক নিরাপত্তা জোরদার করে মাঠ পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
















