সৌদি আরব থে‌কে দেশে ফিরেছেন আরও ১৫৩ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরব থে‌কে দেশে ফিরেছেন আরও ১৫৩ বাংলাদেশি। গতকাল বুধবার রাত ১১.২০ মিনিটে সৌদি এয়ারলাইন্স এসভি ৮০৪ বিমানে দেশে ফে‌রেন তারা।

গতকালও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ নিরাপদে বাড়ী পৌছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছ‌র এখন পর্যন্ত অন্তত ১৮ হাজার বাংলা‌দে‌শি‌কে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণ ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গি‌য়ে ধরা পড়ে ফেরত আস‌ছেন। অনে‌কে খর‌চের টাকাও তুল‌তে পার‌ছেন না।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বলছে, নির্দোষ কাউকে ফেরত পাঠানোর বিষয়টি জানতে পারলে তারা সৌদি সরকারের সাথে যোগাযোগ করবে। দূতাবা‌সের এ তৎপরতার পাশাপা‌শি এজেন্সিগুলোকে দা‌য়িত্ব নি‌তে হ‌বে।

পূর্ববর্তি সংবাদআজ থেকেই দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর
পরবর্তি সংবাদএবার সৌদিতে শুরু হচ্ছে নারীদের রেসলিং