‘আবরার হত্যা মামলার চার্জশিট এক সপ্তাহের মধ্যেই জমা দেওয়া হবে’

ইসলাম টাইমস ডেস্ক: আগামী এক সপ্তাহের মধ্যেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো: মনিরুল ইসলাম।

 

মনিরুল ইসলাম বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। যে কক্ষে আবরারকে হত্যা করা হয়েছে সেই কক্ষে সিসিটিভির ফুটেজ না থাকলেও, কারা প্রকৃত অপরাধী তদন্তে তা বেরিয়ে আসবে। যা চার্জশিটে বিস্তারিত উল্লেখ থাকবে।

তিনি বলেন, আবরার হত্যার সময় পুলিশ মূলত তথ্যের অপর্যাপ্ততার বাধার সম্মুখীন হয়েছে। উপযুক্ত তথ্য পেলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করতে পারতো। আবরার কখন প্রাণ হারিয়েছে সেই রকমের কোন তথ্যই পুলিশের কাছে ছিল না। বুয়েটে পুলিশ কখন গিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে সবই চার্জশিটে অন্তর্র্ভূক্ত করা হচ্ছে।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রী নিজ তত্ত্বাবধানে ১৫০০ অনুপ্রবেশকারীর তালিকা করেছেন : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদভদ্রতা না দুর্বলতা?