ইসলাম টাইমস ডেস্ক: গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের একটি কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার (১ নভেম্বর) রাতে হামাসের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটবার্তায় জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ১০টি রকেট হামলা চালানো হয়েছে। এই রকেটগুলোর মধ্যে আটটি ইরানের আয়রন গম্বুজ সিস্টেম দ্বারা বাধাগ্রস্ত হয়। এর একটি সেরোট শহরের একটি বাড়ি আঘাত হানে।
তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যম ‘ইদিওথ অহরনোথ’র প্রতিবেদনে বলা হয়েছে, এতে কেউ হতাহত হয়নি। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এর কয়েক ঘণ্টা পর হামাসের লক্ষ্যবস্তুতে অভিযান চালায় তারা।
ফিলিস্তিনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও তাদের কিছু প্রশিক্ষণ কেন্ত্র ও ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি গাজা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা ভূখন্ডকে অবরুদ্ধ করে রেখেছে তারা। ২০০৫ সালে সেখান থেকে বসতি উচ্ছেদ করে সেনা মোতায়েন করে তারা।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে লাখ লাখ ইসরায়েলি বসবাস করে। তারপরও দখলদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল।
















