যারা রাষ্ট্রকাঠামো ভেঙ্গে দেয় তাদের পতন অনিবার্য: ফখরুল

রাষ্ট্র, সমাজ, রাজনীতি সবকিছুই একটি নিয়মের মধ্যে চলবে এটাই স্বাভাবিক। যারা এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারী মনোভাব পোষণ করে তারা বেশি দূর এগোতে পারে না। যারা রাষ্ট্রকাঠামো ভেঙ্গে দেয় তাদের পতন অনিবার্য। এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, অনিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র বা কোনো প্রতিষ্ঠানকে বেশি দিন পরিচালনা করা যায় না। নিয়মের বাইরে যারা চলবে তাদের নিশ্চয়ই একদিন পতন হবে, তারা হারিয়ে যাবে।

এ সময় নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঠিকভাবে নেতৃত্ব ও সংগঠনকে আরো শক্তিশালী করে বেগম জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

পূর্ববর্তি সংবাদসীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫৪ টি গরু-মহিষ আটক
পরবর্তি সংবাদএবার পেঁয়াজ বিক্রি হচ্ছে হালিতে, দাম ৩০ টাকা