২০১৭ সালের আগে ফারেগীনদের হাইআতুল উলয়ার অধীনে পরীক্ষা দেওয়ার সুযোগ

ইসলাম টাইমস ডেস্ক: ২০১৭ সালে হাইআতুল উলয়ার প্রতিষ্ঠার পূর্বে যারা দাওরায়ে হাদিসের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আগামী পাঁচ বছরে পুনরায় পরীক্ষায় দিয়ে হাইআতুল উলয়ার সনদ নিতে পারবে বলে জানা গেছে।

গতকাল (২ নভেম্বর) শনিবার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আল-হাইআতুল উলয়া বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বে আল-হাইআতুল উলয়া বাংলাদেশ-এর অধিভুক্ত ৬ (ছয়) বোর্ডের কোনটির অধীনে কিংবা উল্লেখযোগ্য কোন দাওরায়ে হাদীস মাদরাসা হতে নিয়মিত ছাত্র হিসেবে দাওরায়ে হাদীস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন ব্যক্তিগণ ১৪৪১ হতে ১৪৪৫ হিজরী মোতাবেক ২০২০ হতে ২০২৪ ঈসাব্দের মধ্যে অর্থাৎ আগামী ৫ (পাঁচ) বছর অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে আল হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এজন্য যে কোন দাওরায়ে হাদীস মাদরাসা হতে নিয়মতান্ত্রিকভাবে নিবন্ধন করতে হবে।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে খালের ওপর ধসে পড়লো ৪ তলা ভবন, নিহত ১, আহত ৪
পরবর্তি সংবাদরূপপুর বালিশকাণ্ড : দুর্নীতির অভিযোগে ৩৩ জনকে দুদকে তলব