চিলমারী বন্দরকে ‘পোর্ট অব কল’ এ নিতে চায় ভূটান

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ বন্দরকে ‘পোর্ট অব কল’-এর আওতায় নিয়ে আসার আগ্রহ প্রকাশ করেছে ভূটান।

আজ রোববার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সঙ্গে এক বৈঠকে ভূটানের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী লোকনাথ শর্মা এ আগ্রহ প্রকাশ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ভূটানের এ আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে। এক্ষেত্রে ভূটানকে একটি প্রস্তাব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

চিলমারীকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হলে নৌপথে ভূটান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম আরও প্রসারিত হবে। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ভূটান থেকে আমদানি করা পাথরসহ অন্যান্য পণ্য স্বল্পখরচ ও সময়ে দেশে এসে পৌঁছবে।

 

পূর্ববর্তি সংবাদকাশ্মীরকে বিভক্ত করে ভারতের নতুন মানচিত্র প্রত্যাখ্যান করল পাকিস্তান
পরবর্তি সংবাদসবাইকে ধরতে গেলে লাখ লাখ লোক হবে: পাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী