নারায়ণগঞ্জে খালের ওপর ধসে পড়লো ৪ তলা ভবন, নিহত ১, আহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ শহরে চারতলা একটি ভবন ধসে এক কিশোর নিহত এবং ৪ জন আহত হয়েছে। এছাড়া ওয়াজিদ নামের এক শিশুসহ ভবনে আটকা পড়েছে আরও তিনজন।

আজ রবিবার বিকাল ৪টায় বাবুরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

নিহত কিশোরের নাম সোয়াদ (১২)। সে ওই ভবনের বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ঘটনাস্থলে সদর থানার ওসি, ইউএনও এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পূর্ববর্তি সংবাদখোকাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদ২০১৭ সালের আগে ফারেগীনদের হাইআতুল উলয়ার অধীনে পরীক্ষা দেওয়ার সুযোগ