মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে ভাড়া বাসা থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তোফাজ্জল হোসেন উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের দরবেশ কান্দা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

শনিবার (২ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাসার বাথরুম থেকে ওই মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আয়েশা আক্তার হ্যাপিকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে মনোহরদীর স্থানীয় আলেম-ওলামার সাথে ইসলাম টাইমসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তাছাড়া নিহত তোফাজ্জল হোসেনের স্থানীয় আলেম-ওলামাদের সাথে তেমন যোগাযোগ ছিল না। তবে তারা ঘটনার খোঁজ খবর রাখছেন বলে জানান।

স্ত্রী আয়েশা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার স্বামী বাথরুমে ঢুকেন। অনেক সময় পার হওয়ার পরও তিনি বের না হ্যাপি বাথরুমে ঢুকে তাকে গলাকাটা অবস্থায় ছটফট করতে দেখেন। এরপর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে  তোফাজ্জলের গলাকাটা লাশ দেখতে পান।

খবর পেয়ে রাতেই পুলিশ লাশটি উদ্ধার ও স্ত্রী আয়েশাকে আটক করে।

পূর্ববর্তি সংবাদকাশ্মিরে অস্ত্র তুলে নিচ্ছে স্বাধীনতাকামীরা, উদ্বিগ্ন নয়াদিল্লি
পরবর্তি সংবাদজিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে জিকে শামীম