ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বিকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে তিনি খোকার মৃতুতে শোক প্রকাশ করে বলেন, তার লাশ দেশে আনতে সরকারের তরফে কোন ধরণের অসহযোগিতা থাকবে না। এসময় খোকার পরিবারের প্রতিও সমবেদনা জানান ওবায়দুল কাদের।
এর আগে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা বাংলাদেশ সময় দুপুর ১.৫০মিনিটে মারা যান।
















