অপসারণের দাবিতে জাবি ভিসির বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে ভিসির বসভবন অবরোধ করে আন্দোলনকারীরা। এসময় জাবি ভিসি বাসাতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তার বাসভবন অবরুদ্ধ রাখা হবে বলে জানিয়েছেন অধ্যাপক রায়হান রাইন।

অন্যদিকে উপাচার্য ভবনের গেইটের সামনে মুখোমুখি পাল্টা অবস্থানে রয়েছেন উপাচার্য সমর্থক অর্ধ শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। পাশাপাশি যেকোন ধরনের সহিংসতা এড়াতে প্রায় ৩০জন পুলিশ সদস্য উপাচাযের্রর বাসভবনের সামনে অবস্থান করছেন। তবে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

গত ২৪ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা টানা ১০ দিনের মতো নতুন ও পুরনো দুইটি প্রশাসনিক ভবনই অবরোধ করে রেখেছে।

ফলে এই ১০ দিন ভিসি, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ কোনো কর্মকর্তা-কর্মচারীই প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম অনেকটা স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে নতুন করে অবরোধের আওতায় এসেছে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস। এতে পরীক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে জটিলতা ও স্থবিরতা তৈরি হচ্ছে।

পূর্ববর্তি সংবাদসীরাত: মানব জীবনের সর্বোত্তম নমুনা
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ড: ঢাকা মহানগর হেফাজতের সরেজমিন তদন্ত প্রতিবেদন