নারায়ণগঞ্জে আগুনে পুড়ল স্বর্ণের মার্কেটে ৩ দোকান

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ নগরীর মিনা বাজার এলাকার স্বর্ণের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকান পুড়ে গেছে। রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যে তা আরও দুটি দোকানে আগুন ছাড়িয়ে পড়ে। এরপর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আবদুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।

পূর্ববর্তি সংবাদনভেম্বরে ঢাকায় আসছেন বরেণ্য দাঈ মাওলানা কালিম সিদ্দিকী
পরবর্তি সংবাদধানমন্ডিতে জোড়া খুন : সন্দেহভাজন প্রধান আসামী গ্রেফতার