পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে : বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাজারে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, টিসিবি থেকে আমাকে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে বলে রিপোর্ট দিয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ১০ থেকে ১৫ তারিখে মিশর থেকে ৫০ হাজার টনের বড় চালান আসলে দাম কমবে। ৯ হাজার টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে ভারতের বেঙ্গালুরু থেকে। পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, আমাদের তিন থেকে চার হাজার টন পেঁয়াজ দেশে ঢোকা দরকার, আমাদের দৈনিক চাহিদা ৬ হাজার টন পেঁয়াজ। সব পেঁয়াজ তো বাইরে থাকে আসবে না, কিছু পেঁয়াজের উৎপাদন আমাদের রয়েছে।

পূর্ববর্তি সংবাদখোকার মৃত্যুতে দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি হলো : ফখরুল
পরবর্তি সংবাদসীরাত: মানব জীবনের সর্বোত্তম নমুনা