কিআনন্দ অনুষ্ঠানে আবরারের মৃত্যু : কিআ সম্পাদক আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

ইসলাম টাইমস ডেস্ক: দৈনিক প্রথম আলোর সাময়িকী ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠে নিহত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস গণমাধ্যমকে বলেন, রেসিডেন্সিয়ালের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় আনিসুল হক ছাড়াও প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে সময় নিকটবর্তী হাসপাতালে না নিয়ে আবরারকে নেয়া হয় ৫ কিলোমিটার দূরে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পূর্ববর্তি সংবাদজাবি পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে আছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদআন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করায় ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানালেন জাবি ভিসি