কৃষক লীগের নতুন কমিটিতে সমীর চন্দ্র সভাপতি, উম্মে কুলসুম সাধারণ সম্পাদক

ইসলাম টাইমস ডেস্ক: কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সমীর চন্দ্র সভাপতি এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। দু’জনই আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

বুধবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়। সম্মেলনের শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের নাম ঘোষণা করেন।

এর আগে, কৃষক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই। সম্মেলনে মোতাহার হোসেন মোল্লাকে সভাপতি ও খোন্দকার শামসুল হক রেজাকে সাধারণ সম্পাদক করা হয়।

পূর্ববর্তি সংবাদছাত্রলীগ এখন খুনিলীগ হয়ে গেছে: আবদুর রব
পরবর্তি সংবাদবেঙ্গালুরুতে বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে বাই-সাইকেল উপহার