ইসলাম টাইমস ডেস্ক : দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান আল্লামা সাইয়িদ আরশাদ মাদানী দামাত বরাকাতুহুম আগামীকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার ৫ দিনের সফরে বাংলাদেশ আসছেন। এ সময়ে তিনি বিভিন্ন দ্বীনি মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়ায নসিহত পেশ করবেন। তিনি উপমহাদেশের আযাদী আন্দোলনের বীর মুজাহিদ, শাইখুল ইসলাম আওলাদে রাসূল আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মাদানী রহ- এর সুযোগ্য সাহেবজাদা।
হযরত আরশাদ মাদানির সফরসূচি যেভাবে সাজানো হয়েছে:
৭ নভেম্বর
বৃহস্পতিবার সকাল ১০:৫০ মিনিটের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে আগমন। ১২:৪০ মিনিটের ফ্লাইটে সিলেট গমন। বাদ মাগরিব সিলেট রাজারগাও মাখজানুল উলুম দারুল হাদীস মাদ্রাসার ইনআমী জলসায় বয়ান। রাত ৯ টায় গোলাপগঞ্জ জামিয়া মহিউস সুন্নাহ মানিককোনা হাওরতলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে বয়ান।
৮ নভেম্বর
শুক্রবার সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পুর্বে বয়ান। বাদ মাগরিব দরবস্ত আল মানসুর মাদ্রাসার মাহফিলে বয়ান।
৯ নভেম্বর
শনিবার সকাল ৮:৩০ মিনিটে চৌকিদেখি মাদানী মানযিলে পুরাতন মুরিদদের সাথে সাক্ষাৎ। ১১:৩০ মিনিটের ফ্লাইটে ঢাকায় আগমন। ১২:৩০ মিনিটে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার ছাত্র অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সম্মেলনে বয়ান ও দোয়া। বাদ মাগরিব মাদানী নগর মাদ্রাসার ইসলাহী জোড়ে বয়ান।
১০ নভেম্বর
রবিবার সকাল ৭ টায় জামিয়া মাদানিয়া বারিধারায় দোয়া মাহফিলে অংশগ্রহণ। ৯:৩০ মিনিটে গাওয়াইর জামিয় মোহাম্মদিয়ার নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া। বাদ আসর ময়মনসিংহ জামিয়া শাইখ আরশাদ মাদানী মাদ্রাসার মাহফিলে বয়ান। বাদ এশা গাজীপুর জামিয়া মাহমুদিয়া দেশিপাড়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে বয়ান।
১১ নভেম্বর
সোমবার সকাল ৯:৩০ মিনিটে জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসায় বয়ান ও দোয়া। বেলা ৩ টায় তেজগাঁও মাদরাসায় বয়ান ও দোয়া। বাদ মাগরিব আরজাবাদ মাদরাসা ময়দানে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর ইনআমী জলসায় বয়ান ও পুরস্কার বিতরণ।
১২ নভেম্বর
মঙ্গলবার সকালের ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ।
















