ভারতে বিষাক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান, দাবি বিজেপি নেতার

ইসলাম টাইমস ডেস্ক: ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়েছে ভারত। আর দিল্লির বায়ু দূষণের অবস্থা আরো সংকটজনক। এদিকে, এই দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদার।

তিনি বলেছেন, দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন। তারাই ভারতে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছে।  মেরঠে আয়োজিত এ জনসভায় তিনি এই দাবি করেছেন।

বিনীত আগরওয়াল সারদার বলেছেন, এই যে বিষাক্ত হাওয়া ও গ্যাস আসছে, হতে পারে আমাদের আশপাশের যে দেশ আমাদের ভয় পায়, তারাই তা ছেড়েছে। আমার মনে হয় পাকিস্তান ও চীন আমাদের ভয় পায়। পাকিস্তানই কোনও বিষাক্ত গ্যাস ভারতে ছেড়েছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।

বিজেপি নেতা বলেন, যখনই পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তখনই পরাজিত হয়েছে। আর নরেন্দ্র মোদি ও অমিত শাহ ক্ষমতায় আসার পর থেকে তারা একেবারেই হতাশ হয়ে পড়েছে।’

এদিকে এই দূষণের জন্য হরিয়ানা ও পাঞ্জাবের খড় পোড়ানোকে দায়ী করায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নেন বিনীত আগরওয়াল সারদার।

তিনি বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ অনেকেই বলছেন খড় পোড়ানোর জন্য এই দূষণ হয়েছে। তবে কৃষকরা দেশের শিরদাঁড়া। কৃষি ও শিল্পকে দায়ী করা ঠিক না।

পূর্ববর্তি সংবাদভোলা হত্যাকাণ্ড: আরও দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ
পরবর্তি সংবাদকৃষকদের অধিকার রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী