সুনির্দিষ্ট অভিযোগ পেশ করুন, প্রমাণিত হলে আমরা ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেব : নওফেল

ইসলাম টাইমস ডেস্ক: শৃঙ্খলার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন,  ‘কারও কোনও অভিযোগ থাকলে প্রমাণসহ উপস্থাপন করুন।  আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। কিন্তু, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করা যাবে না। আমরা চাই না পরিবেশ অস্থিতিশীল হোক। পরিস্থিতির অবনতি হোক।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজধানীতে বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করে না উল্লেখ করে নওফেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানের ক্ষেত্র। এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে নির্দিষ্ট একটি কাঠামো রয়েছে। তারপরও সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেটি তদন্ত করে দেখবো। কেউ এখন পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ দেননি। তাছাড়া অভিযোগ আনলেই তো হবে না, সেটি প্রমাণও হতে হবে।’

 

পূর্ববর্তি সংবাদপ্রাচীন যুগের সীরাত রচনা-২: সীরাতে ইবনে ইসহাক
পরবর্তি সংবাদকাল থেকে বসছে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন