এক মার্কেট থেকেই আট কোটি টাকা চাঁদা তুলেছেন কাউন্সিলর মঞ্জু

ইসলাম টাইমস ডেস্ক : টিকাটুলির এক মার্কেট থেকেই অন্তত আট কোটি টাকা চাঁদা নিয়েছেন কাউন্সিলর মইনুল হক মঞ্জু। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি তার চাঁদাবাজি ও দখলদারির নানা তথ্য দিয়েছেন।

মঞ্জু জানিয়েছেন, শুধু রাজধানী সুপার মার্কেট থেকেই গত ৯ বছরে অন্তত আট কোটি টাকা চাঁদা তুলেছেন। চাঁদা না দিলে তার ক্যাডার বাহিনী দিয়ে দোকানিকে তার কার্যালয়ে তুলে নিয়ে যেতেন। সেখানে নির্যাতন করে চাঁদা দিতে বাধ্য করা হতো। রাজধানী সুপার মার্কেটে মোট ১৭৮৮ টি দোকান আছে। প্রত্যেক দোকানে তার লোকজন মাসিক ৯৫০ টাকা চাঁদা তুলতো। এই টাকার একটা অংশ কমিশনারকে নজরানা দেয়া হতো বলে তিনি রিমান্ডে স্বীকার করেছেন।

 

মঞ্জু গ্রেপ্তার হওয়ার পর তার সব ক্যাডার বাহিনী লাপাত্তা হয়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে। এছাড়াও রিমান্ডে মঞ্জু তার কাছে থাকা আরও ১ টি একে-২২ এবং ২ টি রিভলবার থাকার কথা স্বীকার করেছেন। সেগুলো তার ক্যাডার বাহিনীর কাছে রয়েছে। ওই অস্ত্রগুলো উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার ওয়ারী থানার এসআই হারুন-অর-রশিদ কাউন্সিলর মঞ্জুকে অস্ত্র ও মাদক মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। এসময় উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তাকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন। গতকাল তার রিমান্ডের পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। তিনি এখন ওয়ারি থানা হাজতে রয়েছেন।

 

পূর্ববর্তি সংবাদপ্রতারক স্বামীর লোমহর্ষক নির্যাতনের বিবরণ দিলেন মানিকগঞ্জের নারী আইনজীবী
পরবর্তি সংবাদভারতীয় বাহিনীর হাতে আটক ১৪৪ কাশ্মীরি শিশু, ফের তদন্তের নির্দেশ