ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানীনগর মাদরাসায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী বার্ষিক ইছলাহী জোড়। আগামী শুক্র ও শনিবার (৮-৯নভেম্বর) মাদরাসার প্রাঙ্গনে প্রতি বছরের মত এবারও এই আত্মশুদ্ধি মূলক দ্বীনী মাহফিল অনুষ্ঠিত হবে।
জানা যায়, ইছলাহী জোড়ের দ্বিতীয় দিন শনিবার বাদ মাগরিব বয়ান করবেন আওলাদে রাসূল, দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম। এছাড়াও দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ইছলাহী জোড়ে তাশরীফ আনবেন বলে জানা যায়।
শনিবার রাত ৯ টায় দোয়ার মাধ্যমে ইছলাহী মাহফিল শেষ হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলীফা মাওলানা ইদরীস সাহেব সন্দ্বীপী রহ. এর জীবদ্দশা থেকে প্রতি বছর সাধারণ মানুষের দ্বীনী তরবিয়তের জন্যে এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ ওলামায়ে কেরাম থেকে দিকনির্দেশনা লাভের জন্যে ছুটে আসেন।
















