নোয়াখালীতে ডিবি পুলিশের উপর হামলা, আহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই এসআই এবং এক এএসআই আহত হয়েছেন। বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। পুলিশ হামলায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

নোয়াখালী ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে মাদকের চালানের খবর পেয়ে নোয়াখালী এসআই সাইদ মিয়ার নেতৃত্বে এসআই জাকির হোসেন, এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির ১টি টিম বেগমগঞ্জের একলাশপুর গ্রামের কাতায়ালা বাড়িতে অভিযান চালায়।

ডিবি টিম বাড়িতে ঢুকেই মাদক কারবারি লিটনকে আটক করলে বাড়ির নারী-পুরুষরা চতুর্দিক থেকে ডিবি টিমের ওপর হামলা করে। তারা দা দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে এসআই সাইদ মিয়া, এসআই জাকির হোসেন ও এএসআই হেলাল উদ্দিনকে আহত করে।

পূর্ববর্তি সংবাদনিষিদ্ধ ঘোষণা করা হল ‘আল্লার দল’ সংগঠনকে
পরবর্তি সংবাদহাজারীবাগে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন