বর্তমানে দেশে ৯৪ ভাগ মানুষই মানসিক রোগে আক্রান্ত : স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বর্তমানে দেশে ৯৪ ভাগ মানুষই মানসিক রোগে আক্রান্ত জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার দৈহিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিচ্ছে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান জরিপ অনুযায়ী দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু। আরেকটি উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের ৯৪ ভাগের মত মানুষ মানসিক রোগে ভুগলেও তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে যায়না। এর ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটা ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। কাজেই এখন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সরকার দৈহিক স্বাস্থ্যের মতই সমান গুরুত্ব দিবে।

পূর্ববর্তি সংবাদঅসুস্থতার খবর জানিয়ে অডিও বার্তায় মাওলানা তারিক জামিলের দোয়া কামনা
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় ১৪ টি কারাগারে আটক ১ হাজার ৪ শত বাংলাদেশি