ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার ১০০ বছর পূর্তি ও ৩ দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ৪৬তম ব্যাচ-এর প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী (ফুযালা সম্মেলন) অনুষ্ঠিত হয়।
গতকাল ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ২টায় মাওলানা ইবাদ বিন সিদ্দিকের পরিচালনায় ও মাওলানা আশিকুর রহমান-এর সভাপতিত্বে সিলেট শহরে এ ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন জামেয়া রেঙ্গার দস্তারবন্দী মহাসম্মেলন সফলে ফুযালা পরিষদ ৪৬তম ব্যাচ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে। সভায় তথ্য ফরম পূরণ, চাঁদা সংগ্রহ ও সেচ্ছাসেবক তালিকায় নাম লিখিয়ে কেন্দ্রীয় ফুযালা ও আবনা পরিষদকে সার্বিক সহযোগিতা করার আহবান জানানো হয়। প্রচারণার জন্য পোস্টার, স্টিকার, ফেস্টুন, ব্যানারসহ অন্যান্য প্রচারসামগ্রী প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।
ফুযালা সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের (৪৬তম ব্যাচ) সহসভাপতি মাওলানা নোমান আহমদ মারুফ, মাওলানা মিনহাজ উদ্দীন, মাওলানা মিসবাহ শামীম, মাওলানা ইয়াহইয়া, সেক্রেটারি মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা সালমান খালিদ, মাওলানা বাশিরুল আমিন, মাওলানা জুবায়ের জাহিদ, মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা বদরুল হক, মাওলানা খলিল ফরহাদ, মাওলানা আবদুস সামাদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আমিনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ২০১৯, জামেয়া রেঙ্গার ১০০ বছর পূর্তি ও ৩ দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষ্যে অনুষ্ঠিত হবে। সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং উপমহাদেশের বরেণ্য উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
















