ইসলাম টাইমস ডেস্ক: বাবরি মসজিদের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তিনি সন্তুষ্ট না জানিয়ে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই।
আজ শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ওয়াইসি বলেন, তিনি সংবিধানকে পুরোপুরি সম্মান করেন, তবে সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, রায়ে আমি সুন্তুষ্ট না। তবে সংবিধানে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই।
অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সঙ্গে আমি একমত, তারাও রায়ে অসন্তুষ্ট বলে জানান ওয়াইসি।
















