ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের দায়েরকৃত আইসিটি মামলায় শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করে পুলিশ।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনান, ‘শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

জানা যায়, গত ২৯ অক্টোবর রাকিবুল ইসলামের সাথে ইবি শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ সম্পাদক জুবায়ের হোসেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়। তবে এই অডিওটি রাকিব জোর করে করিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে জুবায়ের।

এই ঘটনায় জুয়েল রানা হালিম বাদী হয়ে গত ০২ নভেম্বর ইবি থানায় আইসিটি আইনে একটি মামলা করেন। মামলা নং ০২/০২-১১-২০১৯। এই মামলায় রাকিবুল ইসলাম রাকিব এবং জুবায়ের হোসেনকে আসামী করেন তিনি।

এই মামলায় শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে রাকিবুল ইসলাম রাকিবকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে কুষ্টিয়া সদর থানায় রাখা হয়। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ইবি থানা কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদদুপুর ২টার মধ্যে উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায়ে সন্তুষ্ট নয় সুন্নি ওয়াকফ বোর্ড