বাবরি মসজিদ মামলার রায় নিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

ইসলাম টাইমস ডেস্ক: অবশেষে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় মন্দির গড়ার জন্যই রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মন্দির গড়ার জন্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতেও বলা হয়েছে।

তবে অযোধ্যাতেই অন্যত্র একটি মসজিদ গড়ার জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার ভারতের শীর্ষ আদালতে পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দিয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক আদালত এই রায় দেয়।

এদিকে, এই রায়ে কোনও পক্ষেরই জয় বা পরাজয় হয়নি বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রায় ঘোষণার পর তিনি এক টুইটবার্তায় বলেন, “অযোধ্য ইস্যুত রায় দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট।  এই রায়ে কারও জয়-পরাজয় লক্ষ্য করা যায়নি। রাম ভক্তি হোক কিংবা রহিম ভক্তি, অত্যাবশ্যক বিষয় হল- আমরা রাষ্ট্রভক্তির চেতনায় আরও বেশি শক্তিশালী হয়ে উঠব।”

পূর্ববর্তি সংবাদসন্ধ্যায় সুন্দরবন দিয়ে খুলনা অতিক্রম করতে পারে ‘বুলবুল’
পরবর্তি সংবাদসাগরে ইঞ্জিন বিকল হয়ে ১৫ জন জেলে নিখোঁজ