ইসলাম টাইমস ডেস্ক : পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুর গ্রামে ঘরের উপর গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হামেদ ফকির (৬৫) । গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। (ইউএনও)।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ সারাদিন বৃষ্টিপাত হচ্ছে। ফলে মাটি নরম হয়ে যাচ্ছে।
















