পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নতুন মসজিদ প্রতিষ্ঠা

ইসলাম টাইমস ডেস্ক : পর্তুগালের কাসকাইসে দুই বছর আগে প্রতিষ্ঠিত একটি মসজিদ সাম্প্রতিক সময়ে  সরকারিভাবে রেজিস্ট্রি করা হয়েছে। সে উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে এক বিশেষ দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

জানা যায়, কাসকাইসে বাংলাদেশ কমিউনিটি এবং ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দু বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটিতে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি জুমার নামাজ এবং পাশের খোলা মাঠে ঈদের জামাতও চালু রয়েছে ।

কাসকাইস ইসলামিক কমিউনিটির সভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি মাহমুদ আলী এবং সেক্রেটারি মেহেদি হাসানের সার্বিক পরিচালনায় দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি ও বিদেশি মুসল্লিরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি সেন্টার লিসবনের নেতৃবৃন্দ, লিসবনের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ আরো অনেকই।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায়কে বাংলাদেশের ইসলামী দলগুলোর প্রত্যাখ্যান
পরবর্তি সংবাদনবী-চরিত্রের একটুখানি পাঠ